# Tags

পঞ্চগড় প্রেসক্লাবের অসুস্থ সংবাদকর্মীদের চিকিৎসা সহায়তা দিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড় প্রেসক্লাবের অসুস্থ সংবাদকর্মীদের চিকিৎসা সহায়তা দিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

মঙ্গলবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে আনুষ্ঠানিকভাবে চারজন অসুস্থ সংবাদকর্মীর হাতে তিনি সহায়তার অর্থ তুলে দেন। পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরকার হায়দারের সঞ্চালনায় সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোঃ তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক মোঃ জাহিরুল ইসলাম কাচ্চু ও জেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ হাসান প্রধান। এ সময় পঞ্চগড় প্রেসক্লাবের সদস্য ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #